হৃদয়ের রক্তক্ষরণ
হৃদয়ের রক্তক্ষরণ
মো. জয়নাল ফরাজী
ভালবেসেছি তোমাকে খুব বেশি
মনের অজান্তে ভুল করে
যে ভুল ভাঙতে সময় লাগেনি
একটি বছরও।
স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে
অনেকটা প্রত্যাশিত ভাবেই
যে স্বপ্ন ভাঙতে সময় লাগেনি
একটি মিনিটও।
হৃদয়ের খুব কাছে এলে তুমি
হতে আমার আপনজন
আপনজন তো দূরের কথা
হলে স্বপ্ন ভাঙার কারণ।
স্বপ্ন দেখালে এক সাথে বাঁচার
কিন্তু সেই স্বপ্নগুলো আজ
দুঃস্বপ্ন হয়ে আমাকে
তাড়িয়ে বেড়ায়।
মস্তিষ্কে রক্তক্ষরণে মানুষ যেমন
মৃত্যুর কাছাকাছি চলে যায়
হৃদয়ের রক্তক্ষরণে আমিও
আছি সেদিনের অপেক্ষায়।
তারিখ : ১০/১২/২০২০ ইং
সময় : রাত ১টা ২৫ মিনিট

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন