তুমি


- মো. জয়নাল ফরাজী

তুমি পাশে থাকলে
আমি যুগ যুগ বাঁচতে চাই
তুমি কাছে থাকলে
আমি সহস্রবার হাসতে চাই।


তুমি আমার হলে
আমি সবকিছু ভুলতে চাই
তুমি ধরা দিলে
আমি তোমাতেই ডুবতে চাই।


তুমি ছুঁয়ে দিলে
আমি দূরের আকাশ ধরতে চাই
তোমার ভরসা পেলে
আমি পাহাড়েও চড়তে চাই।


তুমি স্বপ্ন হলে 
আমি ঘুমাচ্ছন্ন থাকতে চাই
তোমার প্রতীক্ষায় আমি
আজীবন থাকতে চাই।


তুমি সাগর হলে
আমি ঢেউ হয়ে ভাসতে চাই
জুটি বেঁধে দু'জনাতে 
সারাজীবন বাঁচতে চাই।


তারিখ : ০৫-১১-২০২১ খ্রি.
সময় : রাত ১টা ৫০ মিনিট

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশের স্বাধীনতা ও বর্তমান প্রেক্ষাপট

অবাধ্য প্রেমের পঙক্তি

শূণ্যতার পঙক্তিমালা / মো. জয়নাল ফরাজী