তুমি যদি চাও


- মো. জয়নাল ফরাজী


তুমি যদি চাও যখন তখন 

ধরবো তোমার হাত

তুমি চাইলেই বুকে নিয়ে

কাটিয়ে দেবো রাত। 


তুমি যদি চাও খোপায় গুঁজে

দেবো ফাল্গুনী ফুল

তুমি চাইলেই স্নিগ্ধ হাওয়ায়

দোলাবো তোমার চুল। 

 

তুমি যদি চাও হাতে তোমার

দেবো সোনার বালা

তুমি চাইলেই গলায় দেবো

বিনি সুতোর মালা। 

 

তুমি যদি চাও হরিণী চোখে

পরাবো মায়াবী কাজল

তুমি চাইলেই হবো আমি

দিবারাত্রি পাগল। 

 

তুমি যদি চাও নাকে নোলক

থাকবে কানে দুল

তুমি চাইলেই মাঝে মাঝে

হয়ে যাবে কিছু ভুল।


তুমি যদি চাও কোমরে তোমার

থাকবে অনিন্দ্য বিছা

তুমি চাইলেই বছর বছর

বেঁচে থাকার ইচ্ছা।

 


তারিখ : ১২-১১-২০২১ খ্রি. 

সময় : রাত ১টা ৫৭ মিনিট।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ