জাতির পিতার জন্মদিন ও শিশু দিবস- মোঃ নূর ইসলাম ফরাজী
জাতির পিতার জন্মদিন ও শিশু দিবস : মোঃ নূর ইসলাম ফরাজী : ১৭ মার্চ বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। তিনি শিশুদের ভালোবাসতেন বলে এই দিনটিকে জাতীয় শিশু দিবস ঘোষণা করা হয়েছে। বাংলার শ্রেষ্ঠ সন্তান শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার হৃদয়ে শিশুদের জন্য ভালোবাসা কতটুকু ছিল তা হিসাব করা সম্ভব নয়। বঙ্গবন্ধুর হৃদয় ছিল সাগরের মতো গভীর। সংগ্রামী জীবনের শত ব্যস্ততার মাঝেও তিনি শিশুদের জন্য ভাবতেন। শিশুদের আনন্দ ও হাসি-খুশিতে রাখার প্রতি গুরুত্ব দিতেন। রাজনীতির কাজে কিংবা দেশের বিভিন্ন কাজে যখন গ্রামেগঞ্জে যেতেন তখন চলার পথে শিশুদের দেখলে তিনি গাড়ি থামিয়ে তাদের সাথে গল্প করতেন, খোঁজ-খবর নিতেন। দুস্থ ও গরিব শিশুদের দেখলে তাদের কাছে টানতেন। কখনও কখনও নিজের গাড়ীতে উঠিয়ে অফিসে বা নিজের বাড়িতে নিয়ে শিশুকে কাপড়চোপড়সহ অনেক উপহার দিয়ে মুখে হাসি ফোটাতেন। শিশুর বাবা-মায়ের জন্য চাকরি বা কাজের ব্যবস্থা করে দিতেন। শৈশব থেকেই তার বড় হৃদয় ও ছোট-বড় সবার জন্য দরদি মনের পরিচয় পাওয়া যায়। মানুষের প্রতি দরদি হওয়ার কাররণই ...