চ্যালেঞ্জে হারলেন কয়রা-পাইকগাছার এমপি নুরুল হক/জয়নাল
চ্যালেঞ্জে হারলেন কয়রা - পাইকগাছার এমপি নুরুল হক জয়নাল ফরাজী ঃ কয়রার পর এবার পাইকগাছাও হাতছাড়া হলো খুলনার আওয়ামীলীগের। গতকাল অনুষ্ঠিত নির্বাচনে পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ রশীদুজ্জামানকে হারিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক এমপি এ্যাড . স ম বাবর আলী। ভাইস চেয়ারম্যান ২টি পদেও বিজয়ী হয়েছেন ১৯ দলীয় জোটের প্রার্থীরা। আর এতে কঠিন চ্যালেঞ্জের কাছে হেরে গেলেন স্থানীয় আওয়ামীলীগের সংসদ সদস্য এ্যাড . শেখ নুরুল হক। তার নির্বচনী এলাকা কয়রা - পাইকগাছা দুটি এলাকাতে উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট। কয়রায় নির্বাচিত হয়েছিলেন জামায়াতের তমিজ উদ্দিন , আর গতকাল অনুষ্ঠিত ভোটে পাইকগাছায় ৫৯ হাজার ১শ ’ ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স ম বাবর আলী। সুত্রমতে - ১০ ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত পাইকগাছা উপজেলা পরিষদ। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ৬০৩ , যার মধ্যে পুরুষ ৯৩ হাজার ৪৬৬ ও মহিলা ৯২ হাজার ১৩৭। ১ম ধাপের উ...