অব্যক্ত প্রেমের পদ্য (০১-০৬)
অব্যক্ত প্রেমের পদ্য-০১ খোপায় ফুল, হাতে চুড়ি দেখতে যেন হুরপরী না দেখার অবসাদে মনে হয় প্রাণে মরি! তারিখ : ২৭ জুলাই ২০২১ রাত : ১:০১ মিনিট অব্যক্ত প্রেমের পদ্য-০২ তোমার অপেক্ষায় কাটেনা রাত তোমার প্রতীক্ষায় স্নিগ্ধ প্রভাত তোমার অপূর্ণতায় গোধূলি সন্ধ্যা তোমার কাছেই এ জীবন বান্ধা। তারিখ : ৮ জুলাই ২০২১ রাত : ১:২০ মিনিট অব্যক্ত প্রেমের পদ্য-০৩ তোমার চোখের মায়ায় পড়েছি আমি যে চোখ বিমোহিত করে ধরণীকে তোমার চুলের গন্ধে পাগল আমি যে চুল আকর্ষিত করে রজনীকে। তারিখ : ৭ জুলাই ২০২১ রাত ১১টা ৩ মিনিট অব্যক্ত প্রেমের পদ্য-০৪ বারেক ফিরে চাও গো কন্যা বারেক ফিরে চাও মাঝ পথে হাতটা ছেড়ে কোথায় চলে যাও। তারিখ : ১৩ আগস্ট ২০২১ রাত ১.১৩ মিনিট অব্যক্ত প্রেমের পদ্য-০৫ সুখপাখিটা উড়ে গেলো বাধলো অন্যখানে বাসা তার চাওয়াতে বিলীন হলো স্বপ্নের ভালবাসা। অব্যক্ত প্রেমের পদ্য-০৬ মেঘাচ্ছন্ন আকাশে হঠাৎ বৃষ্টি ভেঙে গেছে জীবনের স্বপ্ন ঝরে পরেছে গোলাপটি নির্বিকার আমি।