পোস্টগুলি

নভেম্বর, ২০১৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

খুলনায় কপাল পুড়লো আওয়ামীলীগের ৩ এমপি’র/ জয়নাল ফরাজী

খুলনায় কপাল পুড়লো আওয়ামীলীগের ৩ এমপি ’ র/ মনোনয়ন পেলেন পঞ্চানন , মিজান , মন্নুজান , সুজা , নারায়ণ ও নুরুল হক জয়নাল ফরাজী ঃ আগামী ৫ জানুয়ারী দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল ঘোষণা করা হয়েছে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীদের নাম। অবস্থান ঝুঁকিতে থাকায় খুলনার ৬টি সংসদীয় আসন থেকে বাদ পড়েছেন ৩জন বর্তমান এমপি। এরা হলেন ননী গোপাল মন্ডল ( খুলনা - ১ ), মোল্যা জালাল উদ্দিন ( খুলনা - ৪ ), সোহরাব আলী সানা ( খুলনা - ৬ ) । খুলনা - ১ ( দাকোপ - বটিয়াঘাটা ) ঃ   আওয়ামীলীগের দূর্গখ্যাত এই আসনে এবার নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা সভাপতি পঞ্চানন বিশ্বাস। তিনি ১৯৯৬ সালে উপ - নির্বাচনে এবং ২০০১ সালে সরাসরি সংসদ সদস্য নির্বাচিত হন। গত নির্বাচনে তার   অবস্থান ঝুঁকিতে থাকায় দলীয় মনোনয়ন পাননি। এবার তিনি যোগ্যতা প্রমানে আরেকটি সুযোগ পেলেন। আর বাদ পড়েছেন বর্তমান সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। এই আসনে আওয়ামীলীগের পক্ষে আরও যারা মনোনয়ন ক্রয় করেন তারা হলেন ...

নগর যন্ত্রনার আরেক নাম মোটরচালিত রিকশা/ জয়নাল ফরাজী

নগর যন্ত্রনার আরেক নাম মোটরচালিত রিকশা / জয়নাল ফরাজী নগরীতে একদিকে অবৈধ ইজিবাইক চষে বেড়াচ্ছে। অন্যদিকে সাধারণ যাত্রীদের মরণঘাতী হয়ে দাড়িয়েছে মোটর চালিত রিকশা। ভাড়া কম হলেও বেশিরভাগ লোকের মূল্যায়ন এমন যে , এসব রিকশার চালকরা রিকশা চালায় বেপরোয়া গতিতে। যেখানে সেখানে করা হয় পার্কিং। কাঠামোগত দিক থেকে যানবাহনটি হালকা হওয়ায় হঠা ৎ ব্রেক কষলে উল্টে যায়। প্রতিদিন এই যানে চড়ে নগরীতে অহরহ দুর্ঘটনার শিকার হচ্ছে অনেকে। খুলনা সিটি করপোরেশনের তথ্যমতে , নগরীর মোটর চালিত রিকশার কোনো অনুমোদন নেই। প্রতিদিনই নগরীতে এই রিকশার সংখ্যা বাড়ছে। কোনো নিয়ন্ত্রণ না থাকায় নগর জীবনে এই যানবাহনটি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে মোটর চালিত রিকশার সংখ্যা আড়াই হাজার ছাড়িয়ে গেছে। প্রতিনিয়ত এর সংখ্যা বেড়েই চলেছে। কিন্তু এসব পরিবহনের কোনো অনুমোদন নেই। আর দেখারও যেন কেউ নেই। ফলে   নিয়ন্ত্রনহীনভাবে চলছে এই মরণযান। জানা যায় , নগরীর অযান্ত্রিক যানবাহনের অনুমোদন দেয় খুলনা সিটি করপোরেশন। য...