পোস্টগুলি

আগস্ট, ২০১৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

নগরীতে ১৫ টাকায় শিশু পর্ণোগ্রাফি: জয়নাল ফরাজী

নগরীতে ১৫ টাকায় শিশু পর্ণোগ্রাফি তদারকির অভাবকে দায়ী করলেন শিক্ষকরা জয়নাল ফরাজীঃ  খুলনা মহানগরীর বিভিন্নস্থানে সাইবার ক্যাফে গুলোতে নিয়ন্ত্রনহীন ভাবে চলছে অবৈধ পর্ণোগ্রাফির ব্যবসা। প্রশাসনের নাকের ডগায় এ ব্যবসা পরিচালনা করছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। এ যেন দেখার কেউ নেই।  তথ্যানুসন্ধানে জানা গেছে, নগরীর নিউমার্কেট, ডাকবাংলা, রয়েল মোড় (সাতরাস্তা), রূপসা, দৌলতপুর, খালিশপুর, পিটিআই মোড়, টুটপাড়া মোড়, নিরালা মোড়, গল¬ামারী, সোনাডাঙ্গাসহ বিভিন্ন পয়েন্টে শতাধিক সাইবার ক্যাফে চলছে নিয়ন্ত্রনহীন ভাবে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে ইন্টারনেট ব্যবহার করার জন্য ঘন্টা প্রতি ২৫টাকা দিয়ে প্রবেশ করে। আর আধঘন্টার জন্য দেওয়া হয় ১৫ টাকা। যার মাধ্যমে তারা ওপেন সিক্রেটে পর্ণোগ্রাফি ডাউনলোড করে নিজস্ব মেমরী কার্ড বা পেনড্রাইভে নিয়ে যায়। এরপর ছড়িয়ে দেয় বন্ধুদের মাঝে। এতে করে বিপথগামী হয়ে পড়ছে উঠতি বয়সের যুবক-যুবতীরা।  সরেজমিনে নগরীর কয়েকটি সাইবার ক্যাফে ঘুরে দেখা যায়, নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্ররা স্কুল ড্রেস পড়ে ইন্টারনেট ব্রাউজিং করছে। ভিডিও গেমস্ খেলার নাম করে ব্লু...

শেখ সাহেব থেকে বাঙালি জাতির পিতা : নূর ইসলাম ফরাজী

ছবি
‘শেখ সাহেব থেকে বাঙালি জাতির পিতা’ : মো: নূর ইসলাম ফরাজী : বাংলার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলার মানুষের মুক্তির সংগ্রামের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমানকে নিয়ে মূল্যায়নের জন্য প্রয়োজন এক বিচক্ষণ দৃষ্টিভঙ্গীর, যা আমার মধ্যে বিদ্যমান নাই। অতি সাধারণ মানুষ হিসেবে এই মহান নেতার জীবনী বা কর্মকাণ্ড সঠিক মূল্যায়নের দক্ষতা বা যোগ্যতা কোনটাই আমার অর্জন করতে সক্ষম হই নাই, তবুও একজন সাধারণ মানুষ হিসেবে মহান নেতাকে নিয়ে আমার দৃষ্টিভঙ্গী এবং মূল্যায়ন উপস্থাপনের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ জেলার পাটগাতি ইউনিয়নের টুঙ্গিপাড়া গ্রামে ১৭ মার্চ, ১৯২০ সালে জন্ম গ্রহণ করেন ৷ বঙ্গবন্ধুর শৈশবের কর্মকাণ্ডের ইতিহাস “অসমাপ্ত আত্মজীবনী” বইয়ে খুব পরিষ্কার ভাবেই উপস্থাপন করা হয়েছে। প্রয়াত সংসদ সদস্য ও লেখিকা বেবি মউদুদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পদনায় বঙ্গবন্ধুর লেখা নিয়ে প্রকাশিত “অসমাপ্ত আত্মজীবনী”তে জাতির জনকের জীবনের অনেই কিছুই ফুটে উঠেছে। শৈশব থেকে নেতৃত্বের গুণাবলিতে গুনাম্বিত বঙ্গবন্ধু রাজনৈতিক এবং সামাজিক আন্দোলনের ক্রমবিকাশে এক সময়ে...