সুন্দরবনে অস্তিত্ব সংকটে বাঘ/জয়নাল ফরাজী
বিশ্ব বাঘ দিবস আজ সুন্দরবনে অস্তিত্ব সংকটে বাঘ পাঁচ বছরে কমছে ৩৪৪টি জয়নাল ফরাজী: সুন্দরবন থেকে মাত্র পাঁচ বছরে ‘হারিয়ে গেছে’ ৩৪৪টি রয়েল বেঙ্গল টাইগার। যেখানে ২০১০ সালে বন বিভাগ ও ওয়াইল্ড লাইফ ট্রাষ্ট অব বাংলাদেশ সুন্দরবনে ৪০০-৪৫০টি বাঘ রয়েছে বলে যৌথ জরিপে উল্লেখ করেছিলো সেখানে ক্যামেরা পদ্ধতিতে চলতি মাসে সর্বশেষ বাঘ গণনা জরিপে উঠে এসেছে গা শিউরে ওঠার মতো ভয়ঙ্কর চিত্র। ২০১৫ বাঘ গণনা জরিপে সুন্দরবনে খোঁজ মিলেছে মাত্র ১০৬টি রয়েল বেঙ্গল টাইগারের। অস্তিত্ব সংকটে থেকে ক্রমাগত বিলুপ্তির দিকে যখন সুন্দরবনের বাঘ এমনই প্রেক্ষাপটে আজ বুধবার বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস। সুন্দরবন সন্নিহিত জেলাগুলোসহ সরকারি ও বিভিন্ন পরিবেশবাদি সংগঠন সভা, সমাবেশ, র্যালীসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিনটি পালন করছে। বিশ্বখ্যাত রয়েল বেঙ্গল টাইগার বা বাঘ টিকে আছে এমন ১৩টি দেশে এই দিনটি বিশ্ব বাঘ দিবস হিসাবে পালন করে। ২০১০ সাল থেকে প্রতি বছর ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস হিসাব পালন হলেও গত বছর বাংলাদেশে ওই দিন ঈদ থাকায় ৭আগস্ট বিশ্ব বাঘ দিবস পালিত হয়। রাশিয়ার সেন্টপিটার্সবার্গ শহরে ২০১০ সালে অনুষ্ঠিত...