সড়কে মৃত্যুর দায় কার?
সড়কে মৃত্যুর দায় কার? -মো. জয়নাল ফরাজী বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কাল হয়ে দাঁড়িয়েছে দুর্ঘটনা। সড়ক যেন নয়, মৃত্যুর খড়গ। প্রতিটি যানবাহন যেন নয়, সর্বোচ্চ গতিতে ধেয়ে আসা মৃত্যুদূত! এমন কোনো দিন নেই, গণমাধ্যমগুলোর শিরোনাম হচ্ছে না সড়কপথে মৃত্যুর খবর। এমন কোনো দিন নেই, যে দিনে, সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো মানুষের আর্তনাদে ভারী হচ্ছে না বাতাস। কেনো সড়কে মৃত্যুর মিছিল আর বাতাসে লাশের গন্ধ? দায় কার? কে দেবে সুদুত্তর? সড়ক দুর্ঘটনায় আমরা অনেক প্রতিভাবান ব্যক্তি হারিয়েছি। যেমন হারিয়েছি চলচ্চিত্রকার তারেক মাসুদ কিংবা মিশুক মুনিরকে। এরকম কতশত বিরল প্রতিভা প্রতিদিন সড়ক দুর্ঘটনায় আমাদের হারাতে হচ্ছে তার ইয়ত্তা নেই। বলার অবকাশ রাখে না, আমাদের দেশে অধিকাংশ সড়ক দুর্ঘটনার মূলে চালকের অদক্ষতা ও অপেশাদারিত্ব। যেমন চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালনা, গাড়ি চালনার সময় উদাসীনতা, গাড়ি বের করার পূর্বে ত্র“টি চেক না করা, ত্র“টিযুক্ত গাড়ি ব্যবহার করা, রোড সাইন না বুঝে যত্রতত্র ওভারটেক মানসিকতা, ট্রাফিক আইন সম্পর্কে অজ্ঞতা, বিশ্রাম ব্যতীত একটানা গাড়ি চালনা হত্যাদি। সাথে যুক্ত আছে সড়কপথের বেহাল অবস্থা ও ...