বৃহত্তর খুলনাঞ্চলে তরমুজের বাম্পার ফলন/জয়নাল
বৃহত্তর খুলনাঞ্চলে তরমুজের বাম্পার ফলন চিংড়ি চাষীরা ফিরে এসেছে তরমুজ চাষে তরমুজ চাষে গত একযুগের রেকর্ড সৃষ্টি বিঘা প্রতি ২৫-৩০ হাজার টাকা লাভ জয়নাল ফরাজী: বৃহত্তর খুলনাঞ্চলে এবার তরমুজের বাম্পার ফলনের ফলে কৃষকের মুখে হাসি ফুটেছে। গতবছর চৈত্রের শুরু থেকে দফায় দফায় ঝড় ও বৃষ্টির কারণে চাষীরা উদ্বিগ্ন হয়ে উঠেছিল। কিন্তু এবার বৃষ্টিপাতের দেখা না হওয়ায় সেই সমস্যা নেই। তবে গাছের মাঝামাঝি বয়সে যে ছিটেফোটা বৃষ্টির প্রয়োজন ছিল তা না হওয়ায় কৃষকদের সেচ খাতে সামান্য কিছু অতিরিক্ত পুঁজি ব্যয় হয়েছে। তবে গত সপ্তাহে দু’দিন রাতের বেলায় সামান্য বৃষ্টিপাত তরমুজ চাষীদের জন্য সোনায় সোহাগা হয়েছে। তবে চাষীদের আর বৃষ্টিপাত কাম্য নয় আগামী কিছুদিন। আবহাওয়া আর ১৫ দিন অনুকুলে থাকলে তরমুজ চাষে গত একযুগের রেকর্ড সৃষ্টি হবে বলে কৃষিবিদরা আশা করছেন। সূত্রমতে, এ বছর কেবল ৫০ শতাংশ তরমুজ আগাম তোলা হয়েছে। বাকি ৫০ শতাংশ তরমুজ মাঠে রয়েছে। কৃষকের দু’ চোখ জুড়ে এ তরমুজকে ঘিরে হাজারও স্বপ্নের তন্তু জালে যেন নিরাশার ছন্দপতন না হয় তা নিয়ে কৃষি সংশ্লিষ্টদেরও উৎকন্ঠা কাটছে না। তাদের সৃষ্টিকর্তার কাছে শুধুই আ...