পোস্টগুলি

নভেম্বর, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

তুমি যদি চাও

ছবি
  - মো. জয়নাল ফরাজী তুমি যদি চাও যখন তখন  ধরবো তোমার হাত তুমি চাইলেই বুকে নিয়ে কাটিয়ে দেবো রাত।    তুমি যদি চাও খোপায় গুঁজে দেবো ফাল্গুনী ফুল তুমি চাইলেই স্নিগ্ধ হাওয়ায় দোলাবো তোমার চুল।    তুমি যদি চাও হাতে তোমার দেবো সোনার বালা তুমি চাইলেই গলায় দেবো বিনি সুতোর মালা।    তুমি যদি চাও হরিণী চোখে পরাবো মায়াবী কাজল তুমি চাইলেই হবো আমি দিবারাত্রি পাগল।    তুমি যদি চাও নাকে নোলক থাকবে কানে দুল তুমি চাইলেই মাঝে মাঝে হয়ে যাবে কিছু ভুল।   তুমি যদি চাও কোমরে তোমার থাকবে অনিন্দ্য বিছা তুমি চাইলেই বছর বছর বেঁচে থাকার ইচ্ছা।   তারিখ : ১২-১১-২০২১ খ্রি.  সময় : রাত ১টা ৫৭ মিনিট।

তুমি

ছবি
- মো. জয়নাল ফরাজী তুমি পাশে থাকলে আমি যুগ যুগ বাঁচতে চাই তুমি কাছে থাকলে আমি সহস্রবার হাসতে চাই। তুমি আমার হলে আমি সবকিছু ভুলতে চাই তুমি ধরা দিলে আমি তোমাতেই ডুবতে চাই। তুমি ছুঁয়ে দিলে আমি দূরের আকাশ ধরতে চাই তোমার ভরসা পেলে আমি পাহাড়েও চড়তে চাই। তুমি স্বপ্ন হলে  আমি ঘুমাচ্ছন্ন থাকতে চাই তোমার প্রতীক্ষায় আমি আজীবন থাকতে চাই। তুমি সাগর হলে আমি ঢেউ হয়ে ভাসতে চাই জুটি বেঁধে দু'জনাতে  সারাজীবন বাঁচতে চাই। তারিখ : ০৫-১১-২০২১ খ্রি. সময় : রাত ১টা ৫০ মিনিট