পোস্টগুলি

জানুয়ারি, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

দুই স্কুলের পাঠদান চলছে এক স্কুলে!

ছবি
দুই স্কুলের পাঠদান চলছে এক স্কুলে! জয়নাল ফরাজী ভবনের অভাবে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের ক্লাস করানোর ঘটনা নতুন নয়। দেশের প্রায় প্রতিটি অঞ্চলে এ রকম ঘটনার কথা শোনা গেছে। তবে এবার খুলনা নগরীতে দুটি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদানসহ সকল কার্যক্রম একটি স্কুলে পরিচালিত হওয়ার ঘটনা বেশ আলোড়ন সৃষ্টি করেছে। এতে করে নানা ভোগান্তিতে পড়েছে এই দুটি স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে কৌতুহল প্রকাশ করেছেন। এছাড়া প্রয়োজনীয় শ্রেণিকক্ষের অভাবের মধ্যেই চলছে পাঠদান। কবে নাগাদ বিদ্যালয় দুটির কার্যক্রম আলাদাভাবে শুরু হবে তা সকলের কাছেই রয়েছে অজানা।   সূত্র জানায়, নগরীর নিউমার্কেটস্থ সোনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয় ১৮৭০ সালে। ১১৮ বছর পর ১৯৮৮ সালে বিদ্যালয়ের দো-তলা ইমারত নির্মাণ করা হয়। পরে ১৯৯৩ সালে তৃতীয় তলার কাজ শেষ হয়। ২৫ বছর পর ২০০৫-২০০৬ অর্থ বছরে বিদ্যালয়টির সংস্কার করা হয়। অনেকদিন সংস্কারের অভাবে বর্তমানে বিদ্যালয়টি একদিকে হেলে পড়েছে। ভবনের বিভিন্ন কক্ষে ফাটল ধরেছে, কোন কোন জায়গা ফেটে পড়ছে। ছাদের বিভিন্ন অংশ ভেঙ্গে নিচে পড়ছে। সাম্প্রতিক সময়ে সংঘ...

এক যুগেও হয়নি সাংবাদিক মানিক সাহা হত্যার বিচার

ছবি
জয়নাল ফরাজী: ১৫ জানুয়ারি ২০১৬। সাংবাদিক মানিক সাহার হত্যার বারোতম বার্ষিকী। ২০০৪ সালের এই দিনে খুলনা প্রেস ক্লাবের অদূরে বোমা মেরে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে। বিস্ময়কর হলেও সত্যি, এই এক যুগেও হত্যা মামলাটির বিচারকাজ শেষ হয়নি। সাক্ষীর অভাবে খুলনা মহানগর দায়রা জজ আদালতে বিচার কাজ নিষ্পত্তির অপেক্ষায় আছে। বিধি অনুযায়ী মামলার দু’টি অংশ। একটি হত্যা মামলা (দায়রা ২০৪/২০০৮) এবং অন্যটি বিষ্ফোরক আইনে মামলা (এসটিসি ২০২/২০০৪)। এই দুটো মামলারই সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন আগামী ১ ফেব্রুয়ারি। মানিক সাহা হত্যাকান্ডের তদন্ত বেশ হাঁকডাক দিয়েই শুরু হয়। তদন্ত শেষে জমা দেয়া চার্জশিটে হত্যাকারীদের সম্পর্কে স্পষ্ট কোন ধারণা দেয়া হয়নি। তদন্তে বলা হয়, চরমপন্থীরা এই হত্যাকান্ডের জন্যে দায়ী। তাও আবার পরষ্পর দুই বিরোধী গোষ্ঠীর সদস্যদের আসামী করা হয়। আসামীদের মধ্যে একমাত্র আসামী নুরুজ্জামানের স্বীকারোক্তিমূলক জবানবন্দী আছে। তবে সেই জবানবন্দীও সে প্রত্যাহারের আবেদন করে। মামলায় মোট আসামী ছিল ১৩ জন। সম্পুরক চার্জশীটে আরও একজনকে অভিযুক্ত করায় মোট আসামী হয় ১৪ জন। এরমধ্যে তিনজন ক্রসফায়ারে নিহত হয়। নিহতরা হচ্ছে ...