খুলনা মহানগর আ’লীগের সম্মেলন’১৪/ সাধারণ সম্পাদক পদে ‘মহাজট’ লড়ছেন দলের পাঁচ কান্ডারি-জয়নাল ফরাজী
খুলনা মহানগর আ’লীগের সম্মেলন’১৪ সাধারণ সম্পাদক পদে ‘মহাজট’ লড়ছেন দলের পাঁচ কান্ডারি জয়নাল ফরাজী: আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে বিভাগের সব থেকে গুরুত্বপূর্ণ খুলনা মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এবারের সম্মেলনে সভাপতি পদে বর্তমান সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি একমাত্র প্রার্থী থাকলেও সাধারণ সম্পাদক পদে সৃষ্টি হয়েছে ‘মহাজট’। এ পদে নেতৃত্ব প্রত্যাশী রয়েছেন মতাসীন আওয়ামী লীগের পাঁচ হেভিওয়েট প্রার্থী। এরা হলেন বর্তমান সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মল্লিক আবিদ হোসেন কবির, মহানগর শাখার প্রচার সম্পাদক মো: আশারাফুল ইসলাম, খুলনা সদর থানা শাখার সভাপতি এ্যাড: মো: সাইফুল ইসলাম ও মহানগর যুবলীগের আহ্বায়ক এ্যাড: সরদার আনিসুর রহমান পপলু। এরা সকলেই আওয়ামী লীগের দু:সময়ের কান্ডারি বলে তৃণমূল সূত্রে জানাযায়। দলীয় সূত্র জানায়, সম্মেলনে সাধারণ সম্পাদক পদে সবচেয়ে এগিয়ে রয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি। তিনি এর আগে মহানগর যুবলীগের সভাপতি ছিলেন। তবে সবথেকে বড় কথা তিনি বিএনপি’র দূর্গখ্যা...