মাদকবিরোধী সাংবাদিকতায় দেশসেরা জয়নাল ফরাজী
মাদকবিরোধী সাংবাদিকতায় দেশসেরা জয়নাল ফরাজী দ: প্রতিবেদক মাদকবিরোধী সেরা প্রতিবেদন পুরস্কার-২০১৬ এ সমগ্র দেশের মধ্যে সংবাদপত্র শাখায় ১ম স্থান অর্জন করেছেন খুলনার দক্ষিণাঞ্চল প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার জয়নাল ফরাজী। গতকাল শনিবার বিকাল ৫টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে এ পুরস্কার দেওয়া হয়। প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান ও প্রথম আলো ট্রাস্টের চেয়ারম্যান কতুব উদ্দীন আহমেদ এর কাছ থেকে তার পক্ষে তার পিতা মো: নূর ইসলাম ফরাজী পুরস্কারটি গ্রহণ করেন। পুরস্কার স্বরূপ তিনি ৫০ হাজার টাকা, একটি সনদ ও ক্রেস্ট পেয়েছেন। এছাড়া সংবাদপত্র শাখায় দ্বিতীয় হয়েছেন দৈনিক আমাদের সময়ের স্টাফ রিপোর্টার হাসান জাভেদ, তৃতীয় দৈনিক নয়াদিগন্ত, স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) এস এম ওমর ফারুক। ২০১৫ সালের ২ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ‘মাদক সমাচার’ শিরোনামে ১১টি প্রতিবেদন প্রকাশিত হয়। উক্ত প্রতিবেদনের জন্য এ পুরস্কার লাভ করেছেন। জয়নাল ফরাজী খুলনার স্থানীয় দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন’র স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। তিনি খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও খুলনা প্...