পোস্টগুলি

ফেব্রুয়ারি, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

উৎস থেকে মোহনায়

ছবি
- মো. জয়নাল ফরাজী একুশ আমায় স্বপ্ন দেখায় একুশ আমায় উৎসাহ দেয়। একুশ আমায় প্রেরণা দেয় একুশ আমায় সান্তনা দেয়। একুশ আমায় লড়তে শেখায় একুশ আমায় জিততে শেখায়। একুশ আমায় বাঁচতে শেখায় একুশ আমায় হাসতে শেখায়। একুশ আমার অগ্নিশিখা একুশেতেই হাঁটতে শেখা। একুশ আমার দীপ্ত শক্তি একুশেতেই চিরমুক্তি। একুশ মানে মুক্তির পথে দুরন্ত এক পথচলা। একুশ মানে স্বাধিকারের পক্ষে কথা বলা। একুশ আমায় অবিচল রাখে মুক্তিযুদ্ধের চেতনায়। একুশ আমায় ধাবিত করে উৎস থেকে মোহনায়। তারিখ : ২০-০২-২০২৩ খ্রি.  সময় : রাত ১১টা