পোস্টগুলি

এপ্রিল, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

চৈত্রের খরতাপে পুড়ছে খুলনা

ছবি
চৈত্রের খরতাপে পুড়ছে খুলনা আজ ও আগামীকাল তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে জয়নাল ফরাজী ৫ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে হঠাৎ করেই খুলনাঞ্চলে প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ে তছনছ ব্যাপক ঘরবাড়ী। খুলনা নগরীসহ আশপাশের উপজেলাগুলোতেও ক্ষতি চোঁখে পড়ার মতো। এরপর দিন বুধবার সকাল থেকেই খুলনাঞ্চলে ব্যাপক তাপপ্রবাহ। চৈত্রের গা’ পোড়ানো তাপে অতিষ্ঠ জনজীবন। আবহাওয়া অফিসের দেওয়া তথ্যমতে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত খুলনায় এ তাপপ্রবাহ অব্যাহত থাকবে। আজ মঙ্গল ও আগামিকাল বুধবার তাপমাত্রা আরও বাড়তে পারে।  গতকাল সোমবার খুলনায় তাপমাত্রা ছিলো ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আশপাশের জেলাগুলোতেও প্রায় একই রকম তাপমাত্রা। যার ফলে প্রচন্ড গরমে পুড়ছে খুলনাসহ গোটা দেশ। রাস্তা দিয়ে হাটলে মনে হয় হরতাল চলছে। আর সাধারণ খেটে খাওয়া মানুষের হয়েছে মরার ওপর খাড়ার ঘা। দিনমজুর মানুষের বিশেষ করে রাজমিস্ত্রি, রিক্সাচালক, কৃষকের হয়েছে মরণ দশা। সর্বোচ্চ তাপমাত্রার মধ্যেও রোদে পুড়ে তাদের কাজ করতে হচ্ছে।  তীব্র গরমে ফসলি মাঠ ফেটে চৌচির। খরার মৌসুমে মাঠ, খাল-বিল শুকিয়ে যেন খাঁ খাঁ করছে। বৃষ্টির জন্য প্রতীক্ষার প্রহর গুনছে গোটা দেশের...