খুলনায় ৩ আসনে প্রার্থী ৭ /জয়নাল ফরাজী
খুলনায় ৩ আসনে প্রার্থী ৭ আ ’ লীগ ৩ , জাপা ১ , জেপি ১ ও স্বতন্ত্র ২ জয়নাল ফরাজীঃ আজ অনুষ্ঠিত হবে ১০ম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন। এবারের নির্বাচনে প্রধান বিরোধীদল বিএনপির অনুপস্থিতে অনেকটা উদ্বেগ - উ ৎ কন্ঠায় ভুগছেন সাধারণ ভোটাররা। খুলনার ৬টি আসনে মধ্যে এবার ৩টি আসনে নির্বাচন হচ্ছে। এই ৩টি আসনে প্রার্থী ৭জন। বাকি ৩টিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ ৩টি আসনে ৩৬০টি ভোট কেন্দ্্র ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৩টি আসনে ৬ লাখ ৭১ হাজার ৬৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। খুলনা - ১ ঃ আওয়ামী লীগের দুর্গখ্যাত এই আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ প্রার্থী। তারা হলেন আওয়ামীলীগের পঞ্চানন বিশ্বাস ( নৌকা ), জাপার সুনীল শুভ রায় ( লাঙ্গল ) ও ননী গোপাল মন্ডল ( চাকা ) । এলাকাসূত্রে জানায় , এই আসনে বরাবরই আওয়ামীলীগ প্রার্থীরা বিজয়ী হয়ে আসছেন। কিন্তু এবা হিসাবটা একটু ভিন্ন। আওয়ামীলীগের প্রতিদ্বন্দ্বী হয়ে দাড়িয়েছেন...