পোস্টগুলি

ডিসেম্বর, ২০১৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

দক্ষিণাঞ্চলের ১২ জেলায় জ্বালানী তেলের সরবরাহ বন্ধ/ জয়নাল

দক্ষিণাঞ্চলের ১২ জেলায় জ্বালানী তেলের সরবরাহ বন্ধ ঃ বোরো চাষ ব্যাহত মিলন হোসেন / জয়নাল ফরাজী ঃ চলতি বছর নভেম্বর - ডিসেম্বর মাসে ১৮ দলের দফায় দফায় অবরোধের ফলে ট্যাংকলরী   নিরাপত্তাজনিত কারণে রাস্তায় নামাতে সাহস পাচ্ছে না কর্তৃপক্ষ। এতে ট্যাংকলরীর শত শত ড্রাইভার বেকার হয়ে পড়েছে। যার কারনে মহানগরীর দৌলতপুরস্থ ডিপোগুলো থেকে দক্ষিণাঞ্চলের ১২ জেলায় জ্বালানী তেলের সরবরাহ বন্ধ রয়েছে। বোরো   মৌসুমের শুরুতে জ্বালানী তেলের সংকট থাকায় চাষাবাদ ব্যাহত হচ্ছে। উপজেলা পর্যায়েও তেলের দাম বৃদ্ধি করা   হয়েছে। স্থানীয় ডিপোগুলোতে জ্বালানী তেল রাখার একটুও জায়গা খালি নেই। ডিপোগুলোর ঘাটে একাধিক জাহাজ নোঙ্গর করে আছে। ডিপোগুলোর সাথে সংশ্লিষ্ট সূত্র জানায় , গতমাস থেকে এ মাসের বৃহস্পতিবার পর্যন্ত বিরোধীদলের অবরোধ কর্মসূচির কারণে ট্যাংকলরী চলাচল করছে না। আবার আজ   থেকে ৮৩ ঘন্টার অবরোধ চলবে। ফলে দৌলতপুরস্থ ডিপো থেকে ফরিদপুর , রাজবাড়ি , ঝিনাইদহ , কুষ্টিয়া , মেহেরপুর...