পোস্টগুলি

প্রিয়তমা

ছবি
 প্রিয়তমা মোঃ জয়নাল ফরাজী হৃদয় মাঝে বসে আছো চুপিসারে মনের মধ্যে ঝড় তোলো অগোচরে ভালোবাসি তোমায় প্রাণ দিয়ে ওগো প্রিয়তমা। তুমি আমার কাব্যের কবিতা স্বপ্নের নায়িকা, প্রতিদিনের চিন্তা অপেক্ষা তোমার জন্য ওগো প্রিয়তমা। তোমার হাসিতে হাসি আমি তোমার ভাবনায় ভাবি প্রতিক্ষণের কল্পনায় তুমি ওগো প্রিয়তমা। তুমি দেখালে স্বপ্ন আমায় ভেঙেও ফেললে তুমি তোমার জন্য আজও উদাসী ওগো প্রিয়তমা। তুমি আমার চিরকালের স্বপ্ন স্পর্শহীন ভালোবাসা তুমি আছো হৃদয়জুড়ে ওগো প্রিয়তমা। তারিখ : ১৫ এপ্রিল ২০২০ ইং সময় : রাত ৯.৫০ মিনিট

অভিমান

ছবি
অভিমান মোঃ জয়নাল ফরাজী রূপাঞ্জলের রূপে মুগ্ধ গোলাপের প্রেমে দগ্ধ, মেঘলা দিনে মেঘলা মন আমায় করেছে আবদ্ধ। মনে ধরেছে কণ্ঠ তোমার চোখে ধরেছে রূপ, তোমার নেশায় পাগল আমি মনে পরছে খুব। তুমি আমার তপ্ত দুপুর সকাল বেলার পাখি, ইচ্ছে হয় সারাজীবন তোমার পাশেই থাকি। কিছু কথা না হোক বলা থেকে যাক অন্তরালে, এইতো আমরা বেশ আছি অভিমানের বেড়াজালে। অভিমান, অভিমান কেড়ে নিলো সব, ভালবাসা হারিয়ে গেল কবি এখন নীরব। তারিখ : ২৮/০৭/২০২০ইং সময় : দুপুর ১.৪০ মিনিট

ভালবাসার মায়াজাল

ছবি
 ভালবাসার মায়াজাল মোঃ জয়নাল ফরাজী ভালবাসা স্বপ্নে আসে স্বপ্নেই যায় চলে, ভালবাসার মায়াজালে থাকি দোলাচলে। তুমি আমার প্রথম চাওয়া শেষ চাওয়াতেও তুমি, স্বপ্ন ভাঙার ভয়ে হাত বাড়াইনি আমি। প্রেম প্রতিজ্ঞার এ ভূবনে ক'জন রাখে কথা, স্বপ্নে ঘেরা ভালবাসা দিয়েই গেল ব্যথা। তুমি আমার স্নিগ্ধ সকাল বিকেলেও তুমি, রাত কিংবা সাঁঝবেলাতে ভুলে যাই না আমি। মনে রাখি সারাটা দিন বেলায়-অবেলায়, হবে কি আর তুমি আমার দু'দিনের নিরালায়। তারিখ : ১০ মে ২০২০ ইং সময় : রাত ১১.৫৮ মিনিট

কল্পনা

ছবি
 কল্পনা মোঃ জয়নাল ফরাজী কল্পনাতে দেখি তোমায় কল্পনাতে ভাসি, কল্পনাতে মনের মধ্যে তোমায় ভালবাসি। কল্পনাতে দেখি তোমায় সকাল-দুপুর-সাঁঝে, কল্পনাতে আছো তুমি এই হৃদয়ের মাঝে। কল্পনার এই মায়াজালে বন্দী হলাম আমি, অচীনপুরে ঘুরে বেড়াও সাথী আমার তুমি। মুক্ত হাওয়ায় ভাসো তুমি স্বপ্ন দেখো চোখে, কল্পনাতে ভাবি আমি বলবে কি আর লোকে। অচীনপুরের স্বপ্নকন্যা চাওয়ার কিছু নাই, সারাজীবন কল্পনাতেই ডুবে থাকতে চাই।

স্বপ্নকন্যা

ছবি
স্বপ্নকন্যা মোঃ জয়নাল ফরাজী যার দু'চোখে স্বপ্ন ভাসে গোলাপ ফোটা হাসি, মন যে চায় সারাজীবন তাকেই ভালোবাসি। মনের ঘরে বাস করে সে দিবস ও রজনী, সে যে আমার এই জীবনের অরণ্য রানী। লম্বা কালো চুলে তাকে লাগে চমৎকার, স্বপ্নকন্যার চাহনীতে আমি যে চুরমার। স্বপ্নকন্যা স্বপ্ন দেখায় কিসের মায়াজালে, দোদুল্যমান থাকতে গিয়ে স্বপ্ন ভেঙে ফেলে। নিজের ইচ্ছায় কাছে আসে সময়ের প্রয়োজনে, ইচ্ছা করেই হারিয়ে যায় অদৃশ্যতার টানে। স্বপ্নকন্যা ভালো থেকো সুখের পায়রা হয়ে, কষ্ট হলেও পাশে রবো এসব কিছু সয়ে। তারিখ : ১৩ এপ্রিল ২০২০ইং সময় : রাত ১. ৩৩ মিনিট

প্রেমের উপাখ্যান

ছবি
প্রেমের উপাখ্যান মো. জয়নাল ফরাজী   তুমি চাইলেই আকাশ হবো তুমি চাইলে বৃষ্টি তুমি চাইলে করবো আমি প্রেমবাগানের সৃষ্টি।   তুমি চাইলে ভালবাসবো স্বপ্নদিশারী হয়ে তুমি চাইলে স্বপ্নগুলো রবে প্রাণে সয়ে।  তুমি চাইলে কবি হবো লিখবো প্রেমের কবিতা যে কবিতায় লেখা থাকবে আদ্যোপান্ত সবই তা।   তুমি চাইলে স্বপ্ন দেখি নিল দিগন্ত নিয়ে তুমি চাইলেই হারিয়ে যাই ব্যর্থ প্রেমিক হয়ে।   তুমি চাইলে রাত্রি হবো তুমি চাইলেই দিন কি করে শোধ করি বলো এই হৃদয়ের ঋণ।      তারিখ : ২৫ এপ্রিল ২০২১ খ্রি. সময়. ভোর ৪টা ৪ মিনিট।

সড়কে মৃত্যুর দায় কার?

ছবি
সড়কে মৃত্যুর দায় কার? -মো. জয়নাল ফরাজী বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কাল হয়ে দাঁড়িয়েছে দুর্ঘটনা। সড়ক যেন নয়, মৃত্যুর খড়গ। প্রতিটি যানবাহন যেন নয়, সর্বোচ্চ গতিতে ধেয়ে আসা মৃত্যুদূত! এমন কোনো দিন নেই, গণমাধ্যমগুলোর শিরোনাম হচ্ছে না সড়কপথে মৃত্যুর খবর। এমন কোনো দিন নেই, যে দিনে, সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো মানুষের আর্তনাদে ভারী হচ্ছে না বাতাস। কেনো সড়কে মৃত্যুর মিছিল আর বাতাসে লাশের গন্ধ? দায় কার? কে দেবে সুদুত্তর?  সড়ক দুর্ঘটনায় আমরা অনেক প্রতিভাবান ব্যক্তি হারিয়েছি। যেমন হারিয়েছি চলচ্চিত্রকার তারেক মাসুদ কিংবা মিশুক মুনিরকে। এরকম কতশত বিরল প্রতিভা প্রতিদিন সড়ক দুর্ঘটনায় আমাদের হারাতে হচ্ছে তার ইয়ত্তা নেই। বলার অবকাশ রাখে না, আমাদের দেশে অধিকাংশ সড়ক দুর্ঘটনার মূলে চালকের অদক্ষতা ও অপেশাদারিত্ব। যেমন চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালনা, গাড়ি চালনার সময় উদাসীনতা, গাড়ি বের করার পূর্বে ত্র“টি চেক না করা, ত্র“টিযুক্ত গাড়ি ব্যবহার করা, রোড সাইন না বুঝে যত্রতত্র ওভারটেক মানসিকতা, ট্রাফিক আইন সম্পর্কে অজ্ঞতা, বিশ্রাম ব্যতীত একটানা গাড়ি চালনা হত্যাদি। সাথে যুক্ত আছে সড়কপথের বেহাল অবস্থা ও ...